সিলেটটুডে ডেস্ক

০৬ জুলাই, ২০২১ ১২:১৪

‘বাংলাদেশে টিকা উৎপাদনে কাজ করছে চীনা প্রতিষ্ঠান’

ভবিষ্যতে বাংলাদেশে টিকা উৎপাদন করতে চীনের টিকা উদ্ভাবনকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে।

ঢাকায় চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে এবং কোভাক্সে ১০ মিলিয়ন ডোজ টিকার প্রথম চালান সরবরাহ করবে।

চীনা টিকাগুলো অনেক উন্নয়নশীল দেশের হাতে পৌঁছানো প্রথম টিকা।

চীন বেশ কিছু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে টিকা উৎপাদন এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করেছে।

আপনার মন্তব্য

আলোচিত