২২ জুলাই, ২০২১ ২০:০৭
শুক্রবার সকাল থেকে ফের শুরু হওয়া লকডাউনে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের পরিবহন বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিআইডব্লিউটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলবে না।
এ নির্দেশনা মেনে চলার জন্য যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ ও যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে কঠোর লকডাউনের আওতামুক্ত থাকবে জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স। স্বাস্থ্যবিধি মেনে এ সংশ্লিষ্ট পরিবহন পারাপার করতে পারবে।
আপনার মন্তব্য