সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০২১ ১৯:১০

এবার পরিচালক চয়নিকা চৌধুরী আটক

পরীমনির সাথে চয়নিকা চৌধুরী

চিত্রনায়িকা পরীমনির পৃষ্ঠপোষক এক নারী নজরদারিতে- গোয়েন্দা পুলিশের কাছ থেকে এমন বক্তব্য আসার কয়েক ঘণ্টার মধ্যে চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরীকে আটক করেছে গোয়েন্দাদের একটি দল।

চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ।

চিত্রনায়িকা পরীমনিকে আটকের মধ্যে ব্যাপক আলোচনার মধ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ এলাকা থেকে চয়নিকাকে হেফাজতে নেয় ডিবি।

একটি বেসরকারি টেলিভিশনের অফিস থেকে বের হয়ে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন চয়নিকা। এ সময় তার পথ রোধ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা। তিনি বলেন, ‘সম্প্রতিক কিছু ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত