সিলেটটুডে ডেস্ক:

১৫ আগস্ট, ২০২১ ০০:১৭

পদ্মা সেতুর পিলারে ক্ষতির ‘ভুয়া ছবি’ ভাইরাল

পদ্মা সেতুর পিলারে ক্ষতির এডিট করা এই ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবি ভাইরাল হয়েছে সেটি ভুয়া বলে জানিয়েছে সেতু বিভাগ।  

অপপ্রচার চালাতে ভুয়া ওই ছবি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে শনিবার মুন্সীগঞ্জের লৌহজং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ‘ভুয়া ছবিটি যারা ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লৌহজং থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’

সেতু বিভাগ সূত্র জানা গেছে, এক মাসে চারবার ফেরির ধাক্কা লাগলেও পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। পিলারের পাইল ক্যাপে সামান্য পলেস্তারা উঠে গেছে, যা মেরামত করতে সামান্য অর্থ ব্যয় হবে। তবে ভাইরাল হওয়া ছবিটিতে সেতুর পিলারের ক্ষতি বড় করে দেখানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত