সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২১ ১৫:৩৭

সিলেট সফরে আসছেন যুবলীগ সম্পাদক নিখিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দুই দিনের সাংগঠনিক সফরে আগামীকাল সিলেট আসছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে তিনি সিলেটে পৌঁছবেন বলে নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।

তিনি জানান, সফরকালে নিখিল সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় যুবলীগের উদ্যোগে তিনটি পৃথক শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আপনার মন্তব্য

আলোচিত