সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২১ ১৫:৪৮

বৃহস্পতিবার থেকে খুলছে বান্দরবানের সকল পর্যটন স্পট

টানা সাড়ে চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে বান্দরবানের সকল পর্যটন স্পট। আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে জেলার হোটেল-মোটেল রিসোর্টসহ সব পর্যটন কেন্দ্র খোলা থাকবে। সোমবার (১৬ আগস্ট) জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে গত ১লা এপ্রিল থেকে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয়া হয়। আর পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় জেলা প্রশাসন। বন্ধ ছিল বান্দরবানের হোটেল-মোটেল-গেস্ট হাউসসহ সব পর্যটন কেন্দ্র।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে ১৯ আগস্টের পর থেকে পর্যটকদের জন্য জেলার সব পর্যটন কেন্দ্র হোটেল-মোটেল গেস্ট হাউসগুলো খুলে দেয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা পর্যটন কেন্দ্র গুলো ভ্রমণ করতে পারবে, এক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হবে। শর্ত মেনে আপাতত সীমিত পরিসরে সব হোটেল-মোটেল-গেস্ট হাউস খোলা রাখা যাবে এবং পর্যটন কেন্দ্র গুলোতেও পর্যটকরা ভ্রমণ করতে পারবে।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী আরও বলেন, সরকারি নির্দেশনায় কিছু শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে আগামী ১৯ আগস্টের পর থেকে পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্রসহ জেলার সব হোটেল মোটেল গেস্ট হাউসগুলো খুলে দেয়া হবে। স্বাস্থ্য বিধি মেনে পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে পারবে এবং সরকারি নির্দেশনা মেনে পর্যটকেরা ভ্রমণ করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত