সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০২১ ২২:৩২

বাংলাদেশ–ভারত ফ্লাইট চালু হবে ২০ আগস্ট: পররাষ্ট্রমন্ত্রী

২০ আগস্ট থেকে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের ৩১টি অ্যাম্বুলেন্স বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকেলে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এসব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এয়ার বাবলের আওতায় ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হবে। এয়ার বাবল ফ্লাইটে যাত্রীরা সরাসরি এক গন্তব্য থেকে ফ্লাইটে উঠে নির্দিষ্ট গন্তব্যে নামবেন। তৃতীয় কোনো বিমানবন্দরে ফ্লাইটটি  নামবে না।

আপনার মন্তব্য

আলোচিত