২৬ নভেম্বর, ২০১৫ ২১:১৩
হোসেনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলে বোমা হামলার রেশ কাটতে না কাটতেই এবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে একটি শিয়া মসজিদে ঢুকে অজ্ঞাতনামা কিছু লোক গুলি চালিয়েছে, এতে শিয়া সম্প্রদায়ের একজন মারা গেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানিয়েছেন , হরিপুর গ্রামের ঐ মসজিদে মাগরিবের নামাজ শেষ করার মুহূর্তে মসজিদের দরজায় দাঁড়িয়ে দু-তিন জন যুবক গুলি চালালে তিনজন গুলিবিদ্ধ হয়।পরে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
শিবগঞ্জের ওসি আরও জানান, হামলার সময় মসজিদের ভেতর ১৬/১৭ জনের মত নামাজি ছিলেন। কে বা কারা এই হামলা চালিয়ে থাকতে পারে, সে সম্পর্কে পুলিশ এখনও কিছু বলতে পারছে না।
আহসান হাবিব বলেন, পুলিশ অভিযান শুরু করেছে।বগুড়ায় শিয়া মসজিদে এই হামলার ঘটনা ঢাকায় গতমাসে শিয়াদের প্রধান ধর্মীয় স্থাপনা হোসেনি দালানে হামলার সাথে যুক্ত সন্দেহে পাঁচজনকে আটক করার দিনেই এই হামলা হল।
আপনার মন্তব্য