সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০২২ ১৩:২৭

নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়

নওগাঁ ও ঠাকুরগাঁও-এ দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে। এ লক্ষ্যে দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ আইন, ২০২২ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২২- এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত