সিলেটটুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২২ ১৩:৪৪

চট্টগ্রামে জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকার বোঝাই ‘এম ভি টিটু-১৪’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিল। এরমধ্যে ছয় জনকে উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত সাত জন নিখোঁজ আছেন।

শনিবার (১৯ মার্চ) ভোরে আবুল খায়ের গ্রুপের ওই জাহাজটি ডুবে যায়। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান চলছে।

ওমর ফারুক জানান, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে ১৩ নাবিক ও ক্রু ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেনে সাতজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

আপনার মন্তব্য

আলোচিত