সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০২২ ১১:২৮

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) ভোরে উপজেলার আধুনগরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি সিরাজুল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারমুখী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

‘এতে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহতদের মধ্যে মো. হারুন (৩০) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি লোহাগাড়া উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত