২৭ মার্চ, ২০২২ ১১:৫৪
রাজধানীর শেওড়াপাড়া এলাকায় ছুরিকাঘাতে আহমেদ মাহি বুলবুল (৪০) নামে এক দন্তচিকিৎসক নিহত হয়েছেন। তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে রোগীদের কাছে পরিচিত।
শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি মোস্তাফিজ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার ভোরে নিজ বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন বুলবুল হোসেন। বাসা থেকে বের হলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন এবং ছুরিকাঘাতে নিহত হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে (বুলবুল) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ওসি মোস্তাকিজুর রহমান বলেন, নিহতের কাছে ১২ হাজার টাকা ও দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।
আপনার মন্তব্য