২৭ মার্চ, ২০২২ ১৩:২১
ঢাকা রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতিকে হত্যার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ মার্চ) সকালে ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শাহজাহানপুরে জোড়া খুনে জড়িত ওই শুটারকে শনাক্ত করা হয়। এর পরই তাকে দ্রুত গ্রেপ্তার করতে একাধিক টিম মাঠে নামে। চাঞ্চল্যকর হত্যার পরিকল্পনা থেকে শুরু করে মাঠে বাস্তবায়ন পর্যন্ত যারা যে প্রক্রিয়ায় ছিল তাদের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা পেয়েছেন গোয়েন্দারা। পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তাএই তথ্য জানান।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। একই ঘটনায় নিহত হন যানজটে সড়কে আটকে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি। গুলিতে টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
আপনার মন্তব্য