২৭ মার্চ, ২০২২ ১৩:৫২
গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৭ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন। দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
পিকে হালদার ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাকৃত আসামিরা হলেন, পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।
এদিন কারাগারে আটক আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে এ মামলার অভিযোগ পত্র আমলে গ্রহণ করেন আদালত। এসময় পলাতক পিকে হালদারসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেন আদালত।
আপনার মন্তব্য