সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০২২ ১২:৩৮

সিলিন্ডার বিস্ফোরণ: স্বামীর পর চলে গেলেন দগ্ধ স্ত্রীও

রাজধানীর বাড্ডা বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধের ঘটনায় স্বামীর পর চলে গেলেন স্ত্রী রেখা আক্তার (৩৫)।

সোমবার (২৮ মার্চ) ভোর ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিইটে মারা যায় রেখা আক্তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.এসএম আইউব হোসেন। তিনি জানান, তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় মারা যায় স্বামী আবু সাইদ হাসান (৩৭)। এখন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে রেখা এবং আবু সাইদের দুই সন্তান। ১১ শতাংশ দগ্ধ নিয়ে সাফা ও ২৫ শতাংশ দগ্ধ নিয়ে সাফিয়ান ভর্তি রয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ মার্চ) রাত পৌনে ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তিন তলা বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

আগুনের ঘটনায় দগ্ধ হয় আবু সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

আপনার মন্তব্য

আলোচিত