সিলেটটুডে ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৫ ২০:১৫

‘মজালস?’র অ্যাডমিন রিফায়েত দুই দিনের রিমান্ডে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণার চালানোর অভিযোগে গ্রেপ্তার  ফেসবুক পাতা ‘মজালস?’র অ্যাডমিন রিফায়েতকে আহম্মেদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশি রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরনী খান চৌধুরী শুক্রবার তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন বলে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।

মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুর রউফ আসামি রিফায়েতকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। ভাটারা থানায় তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা ওই মামলায় জামিন চেয়ে আবেদন করেছিল আসামিপক্ষ। শুনানি শেষে রিফায়েতের দুইদিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিরাপত্তার কারণ দেখিয়ে দীর্ঘ ২২ দিন বন্ধ থাকার পর  ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ফেসবুক খুলে দেয়ার পর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে কয়েকটি ফেসবুক আইডির ব্যাপারে তথ্য চেয়ে ফেসবুকের কাছে আবেদন করলে ফেসবুক তা দিতে অস্বীকৃতি জানানোর পর সরকারের আহবানে ঢাকায় এসে ২ ফেসবুক কর্মকর্তা সরকারের ৩ মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গুরুত্বপূর্ন অগ্রগতির কথা জানিয়েছিলেন।   

আপনার মন্তব্য

আলোচিত