সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০২২ ১৪:২৮

সহকারী জজ পদে মনোনীত হওয়ায় প্রাক্তন ছাত্রকে এনইইউবি’র শুভেচ্ছা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইইউবি) আইন ও বিচার বিভাগের প্রাক্তন ছাত্র আহমেদ তানভীর ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সহকারী জজ হিসেবে মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন আহমেদ তানভীর তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জনের পাশাপাশি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন। তানভীরের এ সাফল্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গর্বিত বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আহমেদ তানভীর নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আইন ও বিচার বিভাগ থেকে ২০১৬ সনে কৃতিত্বের সাথে এলএল বি (অনার্স) এবং ২০১৭ সনে এলএল এম পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৪তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা-২০২১ এ মেধা তালিকায় ৬ষ্ট তম স্থান অধিকার করেন।

আপনার মন্তব্য

আলোচিত