সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৫ ১১:৩৮

আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মামলা

রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর গ্রামে আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বাগমারা থানা পুলিশ মামলাটি দায়ের করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে মামলায়। তবে এ হামলার সঙ্গে কারা জড়িত ছিল, তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এমনকি হামলাকারীর পরিচয়ও নিশ্চিত হওয়ার জন্য তারা তদন্ত শুরু করেছেন।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, এ হামলার সঙ্গে জেএমবির ক্যাডাররা জড়িত থাকতে পারে। কারণ, জেএমবির জন্মস্থান বাগমারা। বাগমারা থেকেই এ জঙ্গি সংগঠনটির ক্যাডাররা আবারো একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হন। এ ঘটনায় আহত হয় তিন মুসল্লি। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত