১৪ জুলাই, ২০১৬ ১০:১৮
রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনালের পাশে নর্দমায় পড়ে যাওয়া শিশু সানজিদা খাতুনের (৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।
এর আগে গতকাল বুধবার বিকাল ৪টার দিকে শিশুটি নর্দমায় পড়ে যায়।
খবর পেয়ে একটি ডুবুরি দল সেখানে গিয়ে রাতে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের অপারেটর জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফা উদ্ধার অভিযান শুরু করে ডুবুরিরা। সকাল সাড়ে ৯টার দিকে শিশুটির মরদেহ পাওয়া যায়।
আপনার মন্তব্য