২৯ নভেম্বর, ২০২৬ ২৩:১৬
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-৩-এর আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার সন্ধ্যায় (২৯ নভেম্বর) বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে।
বিউবো সিলেট জানায়, নির্ধারিত সময়ে নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও ও সালামপুরসহ লালাবাজার ফিডারের আওতাধীন সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত ও সংরক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য