সিলেটটুডে ডেস্ক

১৭ জুলাই, ২০১৬ ০৯:২৮

অগ্রণী ব্যাংকে চাকুরীর সুযোগ

অফিসার (আইসিটি) পদে ১০০ জনকে নিয়োগ দেবে অগ্রণী ব্যাংক লিমিটেড। আবেদন করা যাবে ৬ আগস্ট পর্যন্ত। জেনে নিন পদটিতে আবেদনের নিয়মকানুন:

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম শ্রেণি/ বিভাগ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না।

বয়স: ১ মার্চ, ২০১৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর।

আবেদনের নিয়ম: অনলাইনে বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে। 
আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০১৬।
নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত