০৪ নভেম্বর, ২০১৯ ১২:১০
ঠিকাদার জি কে শামীমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শামীমকে রমনা থানা থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
দুদকের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, সন্ধ্যা পর্যন্ত জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ চলবে। পরে তাকে রমনা থানা হেফাজতে পাঠানো হবে। দুদকের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের সাত দিন তাকে সেখানেই রাখা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। রোববার (৩ নভেম্বর) থেকে শামীমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। এদিন দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকে আনা হয়।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জিকে শামীমকে গ্রেপ্তার করে র্যাব। ২১ অক্টোবর শামীমের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
আপনার মন্তব্য