২৪ সেপ্টেম্বর, ২০১৫ ২০:৪৮
ইসলাম ধর্মের পবিত্র হজ পালনরত অবস্থায় মক্কা থেকে ৫ কিলোমিটার দূরবর্তী মিনায় 'শয়তান স্তম্ভে' পাথর নিক্ষেপের সময় পদপিষ্টের ঘটনায় বাংলাদেশী নারী হাজি রয়েছেন বলে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কন্স্যুলেটর জেনারেল একে এম শহিদুল করিম নিশ্চিত করেছেন।
- খবর চ্যানেলআই অনলাইনের
নিহত ওই মহিলা হাজির বাড়ি জামালপুরে বলে নিশ্চিত হওয়া গেছে। তার নাম ফিরোজা বেগম। মো: মাহমুদুল হকের অভিভাবকত্বে তিনি সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান।
আপনার মন্তব্য