১৫ অক্টোবর, ২০১৫ ২৩:১৭
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের মধ্য আয়ের বাংলাদেশ বিনির্মাণের যাত্রায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অগ্রবর্তী সেনা দল হয়ে কাজ করে যাচ্ছে, এটাই আজ প্রমাণিত সত্য। আমরা বিশ্বাস করি ২০২১ সালের মধ্যে বিশ্বের দরবারে বাংলাদেশ হবে একটি রূপ মডেল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠা এখন শুধু সময়ের ব্যাপার।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা কতটা দ্রুততম। গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার রাজনগর উপজেলার ৬নং টেংরাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে আরো বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে আরো বেশি মনযোগী হতে হবে। প্রকৃত সেবক হয়ে সুখে দুখে সাধারন মানুষের পাশে থাকতে হবে।
স্বেচ্ছসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের সংগঠন তাই প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে স্বেচ্ছাসেবক লীগকে সৎ কর্মে সব সময় এগিয়ে থাকতে হবে। ৬নং টেংরাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক রাজনগর থানা ছাত্রলীগের সভাপতি টিপু খানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগ তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সঞ্জয় নাথ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নজমুল হক, সহ সভাপতি আবু হোসেন রওনক, সাধারন সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, সহ সাধারন সম্পাদক সুয়েব খান, সাংগঠনিক সম্পাদক করুনা কৃষ্ণ ভট্টাচার্য খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাক সুমিত, জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মন্ডলীর সদস্য পাপলু আহমদ, আলাউদ্দিন আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেত্রী আকলিমা আক্তার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, টেংরাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুস সুবহান ধন মিয়া, টেংরাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি মঈন উদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য