১৮ নভেম্বর, ২০২৬ ২০:০৫
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সিলেটের হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া বেগম।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাদিয়া বেগমের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।
জাতীয় পর্যায়ের এ মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় মাদ্রাসার শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা সাদিয়া বেগমকে অভিনন্দন জানিয়েছেন।
আপনার মন্তব্য