২১ নভেম্বর, ২০২৬ ২৩:০৬
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় চরার বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য সাবেক আহ্বায়ক আলী হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সাচ্ছা মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাস্টার মোহাম্মদ ইনতাজ আলী, উপদেষ্টা খসরুজ্জামান খসরু, কাজী হেলাল আহমদ, ইমরান আহমদ, গোলাম মোস্তফা এবং মহানগর ইমাম সমিতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নোমানীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে মো. এনামুল হককে সভাপতি, বদরুল আমিনকে সাধারণ সম্পাদক এবং লিটন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
আপনার মন্তব্য