ডেস্ক রিপোর্ট

১৬ অক্টোবর, ২০১৫ ০০:১৮

শাবি ছাত্রলীগ সভাপতির জন্মদিন পালন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের জন্মদিন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে শাখা ছাত্রলীগ।

গতকাল বিকাল ৪ টার পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীর ক্যাম্পাসের ফুডকোর্ট চত্বরে জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করেন। এ সময় নেতা-কর্মীদের মনে আনন্দ-উৎফুল্ল বিরাজ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রুহুল আমীন, মোস্তাক আহমেদ, কামরুল ইসলাম, হাসান নয়ন, ইফতু ওসমান, নূরে আলম, তৌকির আহমেদসহ সর্বস্তরের নেতা-কর্মীরা। 

আপনার মন্তব্য

আলোচিত