১৬ মে, ২০২১ ০০:২৩
মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক সংগঠন মুড়াউল আইডিয়াল ইয়ুথ সোসাইটির বার্ষিক নির্বাচন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার উপজেলার মুড়াউল আউডিয়াল ইয়ুথ সোসাইটির কার্যালয়ে নির্বাচন ও পুনর্মিলনী অনুষ্ঠান হয়।
নির্বাচনে মো. নাসির উদ্দিনকে সভাপতি এবং টিপু দেবনাথকে সাধারণ সম্পাদক করে কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিম মোহাম্মদ, অর্থ সম্পাদক ডা. জামিল উদ্দিন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সাজেদুর রহমান জুনেদ, সমাজ কল্যাণ সম্পাদক ছয়েফ আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক তানভীর আহমদ রাব্বি, প্রচার সম্পাদক সুলতান হোসেন রাজন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আবেদীন নাসির, সহকারী তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর মুহিত সুবেল এবং সদস্য হিসেবে আছেন হিফজুর রহমান হারুন ও আক্তার হুসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন ।
প্রসঙ্গত, নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, আজীবন উপদেষ্টা ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সহ সভাপতি মো. দেলোয়ার হোসনে শামীম (মাষ্টার), আজীবন উপদেষ্টা ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন (মাষ্টার), আজীবন উপদেষ্টা মো. আবুল হোসেন, আজীবন উপদেষ্টা মো. শামীম আহমদ, আজীবন উপদেষ্টা আনোয়ার হোসেন রওশন।
আপনার মন্তব্য