ডেস্ক রিপোর্ট

১৫ নভেম্বর, ২০১৫ ১১:৪৮

মৌলভীবাজারে রিকশা শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যে কমানোর পাশাপাশি বাজারদরের সাথে সংগতি পূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণের দাবি করা হয়। ১৪ নভেম্বর শনিবার রাত ৯ টায় শহরের চাঁদনীঘাট এলাকায় রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্টিত সভা থেকে এই দাবি জানানো হয়।

জেলা রিকশা শ্রমিক সংঘের নেতা মোঃ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির কোষাধ্যক্ষ ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর মোঃ জসিমউদ্দিন।

সভা থেকে রিকশা শ্রমিকদের জন্য ন্যায্য ভাড়ার তালিকা প্রদান, রেশনিং চালু, কথায় কথায় নির্যাতন বন্ধ, স্থায়ী স্ট্যান্ড স্থাপন, শাহমোস্তফা রোড ও কোর্ট রোডের সংযোগস্থলে গোল চত্ত্বর নির্মাণ এবং শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম শ্রম-পরিচালকের কার্যালয় স্থাপনের দাবি জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক নেতা বাবুল হোসেন, নুর জামাল, মোঃ কাশেম মিয়া, মামুন মিয়া, লিটন আহমেদ, ছাওয়ালুর রহমান, সবুজ মিয়া প্রমূখ। সভায় সর্বসস্মতিক্রমে মোঃ কাশেম মিয়াকে আহবায়ক ওমোঃ শফিক মিয়াকে যুগ্ম-আহবায়ক করে রিকশা শ্রমিক সংঘ চাঁদনীঘাট আ লিক কমিটি গঠন করা হয়।

সভা থেকে আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের ১৩-তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত হয়।

আপনার মন্তব্য

আলোচিত