নিউজ ডেস্ক

১৫ নভেম্বর, ২০১৫ ১৬:৪৭

যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি ওয়াচ গ্রুপের সভা

যৌন হয়রানি ও বাল্যবিবাহ প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক তথ্য কমিশনার ড. সাদেকা হালিমের সাথে  গত শনিবার দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে  মেজনিন কর্মসূচির আওতাভুক্ত কমিউনিটি ওয়াচ গ্রুপ সভা অনুষ্ঠিত হয়।

মেজনিন কর্মসূচি ব্যবস্থাপক সারা খাতুনের পরিচালনায় উক্ত সভায় মেজনিন কমিউনিটি ওয়াচ গ্রুপের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ড. সাদেকা হালিম বলেন- যৌন হয়রানি, নারী নির্যাতন, শিশু নির্যাতন, শিক্ষার্থী ঝরে পরা প্রতিরোধে কমিউনিটি ওয়াচগ্র“পকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি মেয়ে শিক্ষার্থীদের সুরক্ষায় অভিভাবক ও এলাকায় সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। এসময় উপস্থিত ছিলেন মেজনিন কমিউনিটি ওয়াচ গ্র“পের আহ্বায়ক এ এইচ এম. ইসরাইল আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত