সংবাদ বিজ্ঞপ্তি

২০ জুন, ২০২১ ২১:১৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরা উপলক্ষে ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (২০ জুন) বিকালে নগরীর আম্বরখানা এলাকার একটি ইয়াতিম খানায় উক্ত কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ মোনাজাত করা হয়।

এছাড়াও মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, যুব বিষয়ক সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর চৌধুরী, মহানগর মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজউদ্দিন আহমেদ মাছুম, মহানগর সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ সাগর, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ্র, মহানগর বিএনপির সদস্য পারভেজ আহমদ, মাহবুব আহমেদ চৌধুরী, ২৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ও ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত