নিউজ ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৫ ২০:৩৬

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই: বিয়ানীবাজারে চিত্রনায়ক ফারুক

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ফারুক আহমদ বলেছেন, যুগোপযুক্ত শিক্ষায় নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের সন্তানদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় দীক্ষা অর্জন করতে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, আজকাল অনেক কথাই আমাদের শুনতে হয়। ত্রিশ লাখ শহীদ নিয়েও কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন- এটা জাতির জন্য কলঙ্ক।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে লোকমান চৌধুরী একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এবং শিক্ষক  সঞ্জয় কুমার নাথ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এড. রুহুল আলম চৌধুরী মিন্টু, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন খান জাহেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুর রহিম শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শেখ আসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ হোসেন খান প্রমুখ।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার মাহবুব হোসেন, সাংবাদিক ফরিদ আহমদ ও আবু তাহের রাজু, ইউপি সদস্য আজিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ও আলতাফ হোসেন, আহমদুর রহমান চৌধুরী এবং উপজেলা ছাত্রলীগ নেতা এ এস চৌধুরী হিরণ।


আপনার মন্তব্য

আলোচিত