২৭ ডিসেম্বর, ২০১৫ ২০:২৫
আগামী ১লা জানুয়ারি ২০১৬ অনলাইন নিউজপোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। দিনটিকে পাঠক এবং শুভানুধ্যায়ীদের সাথে উদযাপন করতে সিলেটভিউ পরিবারের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজনের মধ্যে রয়েছে আগামী পহেলা জানুয়ারি বেলা ৩.০০ ঘটিকা হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রথম শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
গ্রুপবিন্যাস : ক গ্রুপ - প্রথম থেকে তৃতীয় শ্রেণী (বিষয় : যেমন খুশি আঁকো), খ গ্রুপ - চতুর্থ থেকে সপ্তম শ্রেণী (বিষয় : আমার বাংলাদেশ/মুক্তিযুদ্ধ), গ গ্রুপ - অষ্টম থেকে একাদশ শ্রেণী (বিষয় : বিখ্যাত ব্যক্তিত্বের প্রতিকৃতি)
নিয়মাবলী : প্রতিযোগীরা যেকোনো ধরণের রং ব্যবহার করতে পারবে, শুধুমাত্র কাগজ আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে, ফরম সংগ্রহ ও পূরণ করে ছবিসহ প্রতিযোগিতার দিন নিয়ে আসতে হবে, গ্রুপভিত্তিক প্রতিযোগিতার বিষয় ছাড়া কোন ধরণের ছবি আঁকা যাবেনা।
ফরম পাওয়া যাবে : সিলেটভিউ২৪ডটকম, ফরিদ প্লাজা (৪র্থ তলা), জিন্দাবাজার, সিলেট।
বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে : ০১৭১৮১৮২৭৪০, ০১৭৫১৫৩২৪৫৬, ০১৬৮০৫১০০৫৯।
আপনার মন্তব্য