সিলেটটুডে ডেস্ক

১১ জানুয়ারি, ২০১৬ ২২:২৮

অসুস্থ মতিউল বারী’র খোঁজ নিলেন জেলা ছাত্রদল সভাপতি

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদ অসুস্থতার খোঁজ খবর নিতে গত শনিবার রাত্রে শিবগঞ্জ সেন পাড়াস্থ তার বাসভবনে যান। এসময় তিনি মতিউল বারীর শারিরীক অবস্থা ও চিকিৎসার বিভিন্ন খোঁজ খবর নেন।

জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ আশাবাদ ব্যক্ত করেন মহান আল্লাহ তায়ালার রহমতে মতিউল বারী অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং মানব কল্যাণে অতীতের মতো নিজেকে নিয়োজিত রাখবেন। তিনি মতিউল বারীর দ্রুত সুস্থতা ও সকলের কাছে দোআ কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা শেখ নুরুল ইসলাম, মনটু কুমার নাথ, নজরুল ইসলাম, কামরান আহমদ, মিজানুর রহমান মিজান, রাসেল খান, জাকি আহমদ, আজিজুর রহমান আজিজ, জনি আহমদ, তাজ উদ্দিন মুসা, সুজন আহমদ, কামরুল হাসান তুহিন, সাফওয়ান আহমদ প্রমূখ।

 

আপনার মন্তব্য

আলোচিত