ডেস্ক রিপোর্ট

১২ জানুয়ারি, ২০১৬ ১৪:৪৩

নগরীতে যুব জমিয়তের মিছিল

গতকাল ১১ জানুয়ারী সোমাবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া ইউনুছিয়া মাদরাসায় ছাত্রদের উপর সংঘবদ্ধ একদল সন্ত্রাসী গুলি চালায়।

এ সংবাদ শোনার পর যুব জমিয়ত সিলেট জেলা ও মহানগর গতকাল রাত ১০টায় নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর সিটি পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজার পত্রিকা পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।

যুব জমিয়ত সিলেট জেলা প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর সভাপতিত্বে ও মহানগর সহ-সভাপতি সৈয়দ উবায়দুর রহমানের পরিচালনায় পথা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।

আরো বক্তব্য রাখেন মাওলানা আব্দুর গফুর প্রধান, হাফিজ কবির আহমদ, মহানগর যুব জমিয়তের যুগ্ম সম্পাদক হাফিজ শাহ আদনান, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারী আব্দুল হামিদ খান, মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, ক্বারী শহীদ আহমদ, মাহদী হাসান মিনহাজ, কায়ছান মাহমুদ আকবরী, হারুনুর রশীদ, আব্দুর রহমান, ফয়েজ আহমদ, হাফিজ জাহেদ আহমদ, মুশাহিদ মনোয়ার, সলমান আহমদ প্রমুখ।

পথ সভায় বক্তারা বলেন, নাসিরনগর উপজেলয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের নির্দেশে দুটি কওমি মাদ্রাসা ও মসজিদ বন্ধ করে দেয়ার প্রতিবাদে জামিয়ার ছাত্ররা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অপরাধে মন্ত্রীর লোকেরা জামিয়া ইউনুসিয়ায় হামলা চালিয়েছে। আমরা হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

একই সাথে বন্ধ ২টি মাদ্রাসা অবিলম্বে খুলে না দিলে সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত