সিলেটটুডে ডেস্ক

২১ জানুয়ারি, ২০১৬ ১৮:০৪

শেখ হাসিনার সমাবেশে বিশাল মিছিল নিয়ে জেলা ছাত্রলীগের বিদ্রোহীদের যোগদান

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করে সিলেট জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল থেকেই সিলেট জেলা ছাত্রলীগের অন্তর্গত উপজেলা ইউনিটসহ আরো বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে সিলেট কোর্ট পয়েন্টে জড়ো হতে থাকে।

দুপুরে কয়েক হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে যোগদান করে। এসময় সিলেটের রাজপথ 'শেখ হাসিনা' 'শেখ হাসিনা' স্লোগানে মুখরিত হয়ে উঠে।

মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি হোসাইন আহমেদ চৌধুরী, এমরুল হক, সয়েফ আহমদ, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমেদ আকাশ, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব কান্তি দাস, আইন বিষয়ক সম্পাদক টিপু রঞ্জন দাস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরুপ, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রাহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, উপ প্রচার সম্পাদক আতিকুল ইসলাম ইমন, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াদ জামিল, উপ আইন সম্পাদক কাওছার উদ্দিন আহমদ, উপ ছাত্র বিষয়ক সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি, সজীব চৌধুরী, সহ সম্পাদক শরীফ আরাফাত চৌধুরী নাজাত, জয়াশীস লিটন,  শওকত হোসেন মানিক, তানজিম আহমেদ, শামীম আহমেদসহ এমসি কলেজ, সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত