১৩ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:২৫
শিশুসাহিত্যের পরিচিত মুখ ও প্রখ্যাত ছড়া সাহিত্যিক জসীম মেহবুব বলেছেন, বাংলাদেশে ছড়া সাহিত্য নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে সিলেটের ছড়া সাহিত্যিকদের অংশগ্রহণ ও অবদান উল্লেখযোগ্য। অঞ্চলভিত্তিক ছড়া নিয়েও সিলেটে কাজ হচ্ছে অনেক। বিশেষ করে সিলেট থেকে প্রকাশিত ছড়া সাহিত্যের ছোট-কাগজ ছন্দালাপ জাতীয় পর্যায়ে প্রশংসা কুড়াচ্ছে অনায়াসে। সিলেটের উদীয়মান ছড়া সাহিত্যিকদের মধ্যে প্রচুর প্রতিভার স্বাক্ষর রয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য সাধনা অব্যাহত রাখা আবশ্যক।
ব্যতিক্রম ধারার ছড়া সংগঠন ছড়া নিকেতন সিলেট আয়োজিত বিশেষ ছড়া সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যে ৭টায় নগরের জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনের তৃতীয় তলায় ছড়া সাহিত্যের ছোট-কাগজ ছন্দালাপ’র কার্যালয়ে এ বিশেষ ছড়া সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। ছড়া নিকেতন সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক ও ছন্দালাপ’র উপদেষ্টা সম্পাদক বিধুভূষণ ভট্টাচার্যের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছড়াপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন- বিশিষ্ট গীতিকার ও ছড়া সাহিত্যিক আবদুল বাসিত মোহাম্মদ, ছড়াকেন্দ্র সিলেট এর সভাপতি ও ছড়ালোক সম্পাদক শাহাদত বখত শাহেদ, ছড়া সাহিত্যিক মতিউল ইসলাম মতিন, আবু আইয়ুব আনসারী, শেকড়ের সন্ধানে চেয়ারম্যান মাসুম রহমান আকাশ, সুরমা সাহিত্য পরিষদ, সিলেট এর সভাপতি দেবব্রত রায় দিপন, শিশুসাহিত্যিক মেজু আহমেদ খান, সাহিত্যের ছোট-কাগজ সম্পাদক কয়েস আহমদ মাহদী, ছড়া-কবিতার ছোট-কাগজ শীতল পাটি সম্পাদক ইমন শাহ্, কবির আহমদ, মো. ছয়ফুর রহমান প্রমুখ।
ছড়া নিকেতন সিলেট এর নির্বাহী পরিচালক ও ছড়া সাহিত্যের ছোট-কাগজ ছন্দালাপ সম্পাদক বশির আহমদ জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ ছড়া সাহিত্য আড্ডায় প্রখ্যাত ছড়া সাহিত্যিক জসীম মেহবুবকে ছন্দালাপ স্মারক প্রদান করা হয়।
আপনার মন্তব্য