সংবাদ বিজ্ঞপ্তি

০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৪

বিয়ানীবাজারে ‘বাংলা QR বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভা

বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে সহযোগিতায় “এক দেশ এক QR লেনদেনে—BANGLA QR বাস্তবায়ন” শীর্ষক এক মতবিনিময় সভা বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে মূল অনুষ্ঠান শুরুর আগে সকাল ১০:৩০ মিনিটে জামান প্লাজা থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। র‍্যালিতে বিয়ানীবাজারে কর্মরত বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, QR মার্চেন্ট, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মে হাবিবা মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার বিয়ানীবাজার এবং সিন্ধু ভূষণ পাল, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার ফারুক তালুকদার, এসইভিপি এবং ক্যামেলকো, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী জ্যোতিলাল গোস্বামী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সিলেট শাখা।
বিয়ানীবাজার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বজিৎ চন্দ্র পাল, শাখা ব্যবস্থাপক, প্রাইম ব্যাংক পিএলসি। এছাড়া বক্তব্য রাখেন সিন্ধু ভূষণ পাল, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট; উম্মে হাবিবা মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, বিয়ানীবাজার এবং জনাব মোহাম্মদ সাইফুল আলম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট। অনুষ্ঠানে মার্চেন্টদের পক্ষে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের বর্তমান সভাপতি রোটারিয়ান মোহাম্মদ আবদুস শুকুর। এছাড়া নারী উদ্যোক্তা সিলেট অনলাইন শপিং-এর প্রোপ্রাইটর কলসুমা বেগম সুমি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আবদুল কাদির বক্তব্য প্রদান করেন।

বক্তারা বাংলা QR-এর ব্যবহার সম্প্রসারণ, ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করা এবং সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা QR সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত ব্যাংকার ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয় এবং প্রশ্নোত্তর পর্বে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেন সিন্ধু ভূষণ পাল, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, সিলেট।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল বাকি, শাখা ব্যবস্থাপক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, বিয়ানীবাজার শাখা।

পরে অনুষ্ঠানের সভাপতি আনোয়ার ফারুক তালুকদার, এসইভিপি এবং ক্যামেলকো, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, বিয়ানীবাজার শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী।
“এক দেশ এক QR লেনদেনে—BANGLA QR বাস্তবায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিয়ানীবাজারে নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসারে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত