সিলেটটুডে ডেস্ক

০১ জুলাই, ২০১৬ ১৭:১০

সিলেট স্ট্রিট ফাইটার্স এর উদ্যোগে ঈদের কাপড় বিতরন

সিলেটের ফাইটার্স সংগঠন 'সিলেট স্ট্রিট ফাইটার্স' এর উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরন করা হয়েছে।

স্ট্রিট ফাইটার্স এর আয়োজিত ঈদের কাপড় বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালপুর এলাকার মুরুব্বীবৃন্দ।

বক্তারা বলেন, সকল বৃন্দবানরা অসহায়দের পাশে এগিয়ে আসলে আমাদের দেশে দারিদ্রের হার কমে আসবে। এসময় বক্তারা সবাইকে গরীব দুঃখী মানুষদের পাশে এসে দাঁড়াবার আহবান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট স্ট্রিট ফাইটার্স এর মোঃ আব্দুল্লাহ আল আমীন, শুভ, মুক্তাদির আহমদ মুক্তা, জসিম উদ্দিন, হাসান মাহমুদ রুম্মান, অপি, মারজান আল সিদ্দীকি, জামিল হোসেন, জাগিরদার, কামরুল আমিন, সায়িদ খান, মেহরাব, ইব্বান, মাহি হক, মাহফুজ, জামাল, লিমন, পাবেল, মুবিন, নাসিম, মাহির চৌধুরী, মাসুদ মিয়া, জুয়েল, মাহি, রকি, শুভ, রাইয়ান, তানবির, নাজির, কয়েছ, মামুন, আব্দুল্লাহ, বাপ্পি, সিপার, তাহের, আল-আমিন, জাকারিয়া, এমাদ, অপু, তারিন, আজিজ, সাফওয়ান, আরাফাত প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত