০৯ জুলাই, ২০১৬ ১৩:৫১
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দের স্ব-পরিবারে যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে শুক্রবার দুপুরে জৈনপুরস্থ মহালক্ষ্মী বাড়িতে দক্ষিন সুরমা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য।
দক্ষিণ সুরমা পূজা পরিষদের সভাপতি মনমোহন দেবনাথেরর সভাপতিত্বে ও ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ্র'র পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদ জেলা শাখার কো-চেয়ারম্যান শৈলেষ কর, দক্ষিণ সুরমা শাখার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্রী সুবল চন্দ্র পাল,সাবেক সভাপতি মনোরজ্ঞন পাল,জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দে, ঐক্য পরিষদের কো-চেয়ারম্যান দ্বিপক জ্যুতি পাল শিবু,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, দক্ষিন সুরমা ঐক্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক প্রদীপ বর্ধন,পূজা পরিষদের সাধারন সম্পাদক নন্দন পাল, যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ দাস, জনার্ধন চক্রবর্ত্তী, মিন্টু দাস, সবুজ বিশ্বাস, রাজু পাল, রিপন পাল, কালাচান্দ চন্দ প্রমুখ।
আপনার মন্তব্য