০৯ জুলাই, ২০১৬ ১৪:১৫
জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও সিলেট-৩ আসনের মাননীয় এম.পি জনাব মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি বছরের ন্যায় এবারও ঈদ পরবর্তী সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। শনিবার সকালে মোগলাবাজার এলাকায় কুশল বিনিময়ের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব চুনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক মেম্বার শাহ ছমির আহমদ, ফেঞ্চুগজ্ঞের মুক্তিযোদ্ধা কমান্ডার আক্রম আলী, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, যুবলীগ নেতা আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা শাকিল মাহমুদ মঈন, শ্রমিক নেতা আনছার আলী প্রমুখ।
ঈদের শুভেচ্ছা বিনিময় কালে সাংসদ মাহমুদ উস সামাদ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এসময় মোগলাবাজারের প্রধান সড়ক পরিদর্শন কালে এই এলাকায় যানজট নিরসনের জন্য প্রধান সড়কের উপর দীর্ঘক্ষণ গাড়ী থামিয়ে যাত্রী না উঠানোর জন্য গাড়ির চালকসহ সংস্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
আপনার মন্তব্য