সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৬ ১৯:২৭

সিলেটে ছাত্রীদের বাইসাইকেল দিলো পূবালী ব্যাংক

নারী শিক্ষার সহায়ক কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংক সিলেটের কয়েকজন নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছে। শনিবার দুপুরে দক্ষিণসুরমাস্থ চৌধুরীবাজার ইউনিয়নের তুরকখোলায় ‘মনির আহমদ একাডেমি’ এর ৫জন শিক্ষার্থীর হাতে এসব সাইকেল তোলে দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের নারী শিক্ষা বান্ধব নীতি পরিপালনের অংশ হিসেবে এসময় পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আব্দুল হালিম চৌধুরী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও প্রীতি উপহার বিতরণ করেন।

মনির আহমদ একাডেমি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মনির উদ্দিন আহমদের সভাপতিত্ব একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: আব্দুল হালিম চৌধুরী বলেন, একজন শিক্ষিত নারীই পারেন পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে। নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন তাই সম্ভব নয়।

তিনি বলেন, ‘সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় পূবালী ব্যাংক প্রতি বছর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকে।  নারী শিক্ষার প্রসারে এমন আরো নানা উদ্যোগে আমরা সম্পৃক্ত থাকতে পেরে গর্বিত।
 
সভাপতির বক্তব্যে জনাব মনির উদ্দিন আহমদ পূবালী ব্যাংক লিমিটেডকে এরূপ উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমার জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষার প্রসার ও সমাজ সেবায় কাজ করতে চাই। তিনি উপস্থিত শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখাপড়া করার মাধ্যমে দেশের এক একজন শিক্ষিত, সচেতন নাগরিক হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মোহাম্মদ আলী এবং আইন ও ঋণ তদারকি, আদায় বিভাগের প্রধান দেওয়ান রুহুল আহসান, ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হালিম চৌধুরীর সহধর্মীনী রহিমা আক্তার চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: আশরাফুল আলম, মৌলভীবাজার অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল, সিলেট প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মশিউর রহমান খান, মনির আহমদ একাডেমির ভাইস চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, পূবালী ব্যাংকের ঋণ আদায় ও তদারকি বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক মো: আব্দুস সোবহান মিয়াজী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত