সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০১৬ ২৩:০৪

পথ শিশুদের নিয়ে ছাত্রলীগ নেতার জন্মদিন উদযাপন

নিজের জন্মদিন উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুম আহমদ মাহির।

বৃহস্পতিবার বিকেলে নগরীর কীন ব্রীজের নিচে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা মাহবুব আলম, জেলা ছাত্রলীগ নেতা একে টুটুল, এমসি কলেজ ছাত্রলীগ নেতা এনবি নিটু ও হারুনুর রশিদ।

এরআগে দুপুর ১টায় এম.সি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মাহির জন্মদিনের কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজের দায়িত্বরত ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন ও টিটু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, সৌরভ দাস, শামীম আলী, রুবেল আহমদ, আলতাফ হোসেন মুরাদ, জয়াশিষ দাস লিটন, কাঞ্চন রায়, রতন, ওহাব, সেলিম, অপু, রাহাত, প্রিতম, জাকা, তানিম প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত