সিলেটটুডে ডেস্ক

১২ নভেম্বর, ২০১৬ ০০:৩৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে বাসদের সমাবেশ আজ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯৯ তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে আজ (শনিবার) বিকাল ৩ ঘটিকায় কোর্ট পয়েন্টে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ।

বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর কোর্ট পয়েন্টে আজকের সমাবেশ ও লাল পতাকা সফর করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত