সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০১৭ ২০:০৯

শিক্ষা ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে : এড. লুৎফুর রহমান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মোঃ লুৎফুর রহমান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে নারীরা এখন এগিয়ে যাচ্ছে। নারীদের এগিয়ে নিয়ে যেতে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে পরিপূর্ণ ভাবে গড়ে তুলতে বেশি বেশি করে স্বপ্ন দেখাতে হবে। তবেই তারা এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকালে নগরীর শামীমাবাদস্থ মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ বদরুল আলম খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, অধ্যাপক পার্থ সারথী নাগ, অধ্যাপিকা সূপর্ণা রায়, অধ্যাপিকা মাহফুজা সিদ্দেকা, অধ্যাপক মোঃ হেনা সিদ্দিকী প্রমুখ।

অনুষ্টানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রী জাকিয়া বেগম ও গীতা পাঠ করেন ছাত্রী শতাব্দী তালুকদার। শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সভাপতির বক্তব্যের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মন্তব্য

আলোচিত