সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৩৪

সিলেট শিক্ষা বোর্ডের পূজায় সরস্বতীর অষ্টত্তোর শতনাম প্রকাশিত

সরস্বতী পূজা উপলক্ষে সিলেট শিক্ষাবোর্ডের পূজারীরা প্রকাশ করেছে শ্রী শ্রী সরস্বতীর দেবীর অষ্টত্তোর শতনাম।

বুধবার (১লা ফেব্রুয়ারি) সিলেট শিক্ষা বোর্ডের সরস্বতী পূজায় মনিপুরী রাজবাড়িস্থ পূজা মণ্ডপে লোকনাথ ট্রেডিং এর সহযোগিতায় শ্রী শ্রী সরস্বতী দেবীর অষ্টত্তোর শতনাম প্রকাশিত হয়।

সিলেট শিক্ষা বোর্ডের সরস্বতী পূজা কমিটির দেবল চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে শ্রী শ্রী সরস্বতীর শতনামের মোড়ক উন্মোচন করেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের হিসাব রক্ষণ কর্মকর্তা অশোক চৌধুরী, বোর্ডের পূজা কমিটির সাধারণ সম্পাদক রমাপদ সেন, নিরঞ্জন সিংহ, প্রেমেন্দ্র কুমার দাশ, সব্যসাচী রায় ও লোকনাথ ট্রেডিং এর প্রোপ্রাইটর নিরঞ্জন চন্দ্র চন্দ।

আপনার মন্তব্য

আলোচিত