সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:৩৯

সিলেটে পূবালী ব্যাংকের ‘লিজ ফাইনান্সিং স্কিম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে পূবালী ব্যাংকের উদ্যোগে 'লিজ ফাইনান্সিং স্কিম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) পূবালী ব্যাংকের বন্দর বাজারস্থ শাখা ভবনের ট্রেনিং হলে অনুষ্ঠিত এ কর্মশালায় সিলেট পূর্ব ও পশ্চিম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস আয়োজিত দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসের মহা ব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী।

এতে প্রধান রিসোর্স পারসনের বক্তব্য রাখেন পূবালী ব্যাংক এর প্রধান কার্যালয়ের লিজ ফাইনান্স বিভাগের বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ বেলায়েত হোসেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান আহমেদ এনায়েত মঞ্জুর ও পশ্চিম অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আরো বক্তব্য রাখেন, প্রধান কার্যালয়ের লিজ ফাইনান্স বিভাগের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ বিল্লাল হোসেন, কর্মকর্তা রফিকুল ইসলাম, মোহাম্মদ ওমর আলী, আইটি বিভাগের কর্মকর্তা দিপক সরকার প্রমুখ।

কর্মশালায় বক্তারা বাংলাদেশকে দ্রুত বিকাশমান অর্থনীতির দেশ উল্লেখ করে বলেন, দিন দিন এদেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে বিনিয়োগের নানা ক্ষেত্রও। মানুষের অর্থনৈতিক চাহিদার কথা চিন্তা করে পূবালী ব্যাংক নিয়ে এসেছে বিভিন্ন ব্যাংকিং সেবা ও পণ্য। তাঁরা সংশ্লিষ্টদের পূবালী ব্যাংকের এসব পণ্য বিশেষ করে লিজ ফাইনান্সিং এর মাধ্যমে পণ্য ক্রয়ের সুবিধা গ্রাহক পর্যায়ে আরো জনপ্রিয় করে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য

আলোচিত