০৪ মার্চ, ২০১৭ ২২:২৩
সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (রেজি.৩২) শনিবার বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নগরীর হকার্সদের পূনর্বাসন দাবি করে বলেছেন, কষ্ঠ করে জীবন সংসার পরিচালনা করে আসছেন হকাররা। তাদের জীবনমান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
সমিতির সভাপতি রকিব আলী’র সভাপতিত্বে ও সমিতির সহ-সভাপতি আতিয়ার রহমানের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিন মিয়া, সহ-অর্থ সম্পাদক রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাহিন আহমদ, দপ্তর সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক কাবুল মিয়া, প্রধান মেম্বার পিয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
আপনার মন্তব্য