সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৭ ০২:২০

মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সহ-সভাপতি হলেন মনসুর আলী নোমান

শাহ মনসুর আলী নোমান বাংলাদেশ মানবাধিকার কমিশন (বা.মা.ক.) সিলেট জেলা শাখার সহ-সভাপতি মনোনীত হয়েছেন।

এরআগে তিনি বা.মা.ক সিলেট জেলা শাখার সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শাহ মনসুর আলী নোমান তরুণ সমাজের উন্নয়নে অবদান রাখায় জাতীয় যুব দিবসে (২০১৬) বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি সংবর্ধিত ও সম্মাননা লাভ করেন।

রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রীধারী শাহ মনসুর আলী নোমান নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্যের একান্ত সচিব হিসেবে কর্মরত।

আপনার মন্তব্য

আলোচিত