০৯ এপ্রিল, ২০১৭ ০১:৫৬
সিলেটে পূবালী ব্যাংক লিমিটেডের আয়োজনে ’ক্রেডিট প্রোডাক্টস্ এন্ড সিআরএম’ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার পূবালী ব্যাংকের বন্দরবাজারস্থ শাখা ভবনের ’ট্রেণিং হলে’ ব্যাংকের পূর্বাঞ্চলের বিভিন্ন শাখার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমাপণী দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবারের কর্মশালায় সভাপতিত্ব করেন উক্ত অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর।
ব্যাংকের সিলেট পূর্বাঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র অফিসার এস এম নওশাদ কায়সারের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ঋণ বিভাগের প্রধান ও মহা-ব্যবস্থাপক হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক এ এস সিরাজুল হক চৌধুরী। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের ঋণ বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম সরকার ও চৌধুরী আব্দুল ওয়াহেদ, তথ্য প্রযুক্তি বিভাগের প্রিন্সিপাল অফিসার আসিফ ইকবাল ও আবুল বাশার।
এর আগে গত শুক্রবার পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের ২৩ টি শাখার শাখা প্রধান ও ঋণ বিভাগের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একই বিষয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন উক্ত অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী।
কর্মশালায় বক্তারা বলেন, ব্যাংকিং খাতে ’মন্দ ঋণ’ এর লাগাম টেনে ধরতে হবে। বর্তমান পরিস্তিতিতে এর কোন বিকল্প নেই। পূবালী ব্যাংক ঋণ বিতরণে সম্ভাব্য ঝুঁকি বিবেচনা ও কেন্দ্রিয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছে উল্লেখ করে তাঁরা বলেন, সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও অধিক সচেতন হতে হবে।
এছাড়াও ব্যবসা ক্ষেত্রে নৈতিকতার মানদন্ড অক্ষুন্ন রাখার আহবান জানিয়ে বক্তারা বলেন, আর এতে করে ঋণদানে ঝুঁকি হ্রাসের পাশাপাশি গ্রাহক সন্তুষ্টিও অর্জন করা যাবে।
আপনার মন্তব্য